বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

সোরিয়াসিস কি?

সোরিয়াসিস কেবল একটি সাধারণ চর্ম রোগ নয়।

সোরিয়াসিস একটি ক্রণিক বা দীর্ঘ মেয়াদী চর্মরোগ যাতে আক্রান্ত বিশেষ স্থান থেকে থেকে মাছের আশের মতো রূপালী রঙের চামরা উঠে এবং এই রোগ সাধারণত সারা জীবনই থাকে। এটা অতি প্রাচীন একটা রোগ, খৃষ্ট-জন্মের আনুমানিক ৪০০ বছর পূর্বে হিপোক্রেটস (৪০০-৩৭৭ খৃষ্টপূর্ব) প্রথম সোরিয়াসিস রোগের কথা উল্লেখ করেন। বর্তমানে পৃথিবীর প্রায় ৩% অর্থাৎ সাড়ে বারো কোটি মানুষ এই রোগে ভুগছে। অতীতে এই রোগকে কেবল একটি চর্ম রোগ মনে করা হতো কিন্তু এখন গবেষনায় প্রমানিত যে সোরিয়াসিস রোগের পেছনে রয়েছে বংশগতি, শরীরের স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থার বিশৃঙ্খলা এবং পরিবেশেসহ বহূমাত্রিক কারণ। একই ভাবে এর প্রভাব কেবল ত্বকেই সীমিত থাকে না। এর প্রভাবে সোরিয়াটিক আর্থ্রাইটিস, ডায়বেটিস (ইন্সিউলিন রেসিস্টেন্স), স্থুলতা, হৃদরোগ, উচ্চ রক্ত চাপ, মেটাবোলিক সিন্ড্রোম,  রক্তে খারাপ চর্বির মাত্রা বেড়ে যাওয়া, রক্ত নালীতে চর্বি জমা (এথেরোস্ক্লেরোসিস), স্ট্রোক, লিভার ডিজিজ (নন-এলকোহোলিক ফেটি লিভার ডিজিজ), ক্রোন্স ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস নামক পরিপাক তন্ত্রের রোগ, মানসিক সমস্যা, চোখের ইউভেইটিস নামক রোগ, নিদ্রাকালীন শ্বাসকষ্ট, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) নামক শ্বাসকষ্ট, হারের ক্ষয়রোগ, মদ্যপানে আসক্তি, পার্কিন্সন্স ডিজিজ নামক মস্তিষ্কের রোগ এবং যৌন ক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি আভ্যন্তরীণ রোগ দেখা দিতে পারে। কোন কোন ক্ষেত্রে ত্বক সহ অন্যান্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও বেড়ে যায়। সুতরাং সোরিয়াসিসে আক্রান্ত রোগীকে তার ত্বকের রোগের চিকিৎসার পাশাপাশি শরীরের ভিতরের রোগ গুলোর কোন লক্ষন আছে কিনা তার দিকে নজর দেয়া প্রয়োজন। কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে সোরিয়াসিসের খাবার বা ইঞ্জেকশানে মাধ্যমের চিকিৎসায় এই সকল রোগের মাত্রা কমে যেতে পারে বা নিয়ন্ত্রন সম্ভব। সুতরাং সোরিয়াসিসের এই সকল সহরোগ গুলোর চিকিৎসায় চর্মরোগ বিশেষজ্ঞ এবং সংলিষ্ট অন্যান্য বিশেষজ্ঞের সমন্বিত প্রয়াস প্রয়োজন।    

সোরিয়াসিস প্রতিকারক বিভিন্ন তেল

আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা? আমি আপনাদের জন্য সোরিয়াসিস প্রতিকারক অনেক প্রকার তেলের একটা ভিডিও তৈরি করেছি,  ভিডিওর সাথে সোরিয়াসিস নিয়ে সুন্দর একটা গান সেট করেছি।
আশা করি সকলে ভিডিওটা দেখবেন এবং কেমন হলো জানাবেন।
আপনাদের উৎসহ পেলে আরো নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হতে পারব।
ভিডওটি দেখতে এই লিঙ্কে যান।

বিঃদ্রঃ আমাদের ইউটিউব চ্যানেলে লাইক এবং স্বাচক্রাইব করার অনুরোধ রইলো।

শনিবার, ২৭ মে, ২০১৭

সোরিয়াসিস বাংলাদেশ ব্লগে সবাইকে স্বাগতম


Psoriasis Bangladesh-সোরিয়াসিস বাংলাদেশ ব্লগে আপনি আপনার রোগ সম্পর্কে লিখা, প্রশ্ন বা ছবি শেয়ার করতে পারেন ।আপনি এটাকে
ব্যক্তিগত জায়গা মনে করতে পারেন । (ঠিক যেমন আপনি আপনার পরিবারের সদস্যদের মনে করেন ।) আমরা আপনার প্রশ্ন যথেষ্ট গুরুত্বের সাথে শুনবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ।

-আমরা শুধুমাত্র সোরিয়াসিস রোগ সম্পর্কে আলোচনা করব । আপনার স্ট্যাটাস , প্রশ্ন , প্রেসক্রিপশন, ঔষধ শেয়ার করতে পারেন । - এটি একটি "সার্বজনীন" ব্লগ, কারণ সোরিয়াসিস জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স মানে না ।
 ব্লগের মধ্যে সোরিয়াসিস সম্পর্কে আপনার সব তথ্য শেয়ার করুন যাতে সবাই এটা থেকে
উপকৃত হতে পারেন । দয়াশীল থাকার অনুরধ করছি ! মনে রাখবেন যে, সবাই তাদের যাত্রা একটি ভিন্ন স্থানে শুরু করে , দয়া করে উৎসাহিত করুন
সবাইকে ।

-আপনি যদি অন্য কোনো সদস্যের দ্বারা হয়রানির শিকার হোন, বিশেষত যদি আপনি  কোন পোস্ট বা মন্তব্য আপত্তিকর অবস্থাতে খুঁজে পান, তাহলে অ্যাডমিনদের নিশ্চিত করুন ।

-আমরা আনন্দিত আপনি এখানে আছেন  এবং আশা করি যে আপনি এই ব্লগের  একজন সাহায্যকারী ।

-আপনি আপনার উদ্বেগ জানানোর জন্য
অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন ।
আমরা এখানে সাহায্য করতে এসেছি!

ধন্যবাদন্তে অ্যাডমিন: Wahab Mahamud Shawon

ফেইসবুকে আমি

মেইল করুন : psoriasisbd@gmail.com